Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আফগানিস্তানে ৯ নারীসহ ২৭ জনকে জনসমক্ষে বেত্রাঘাত

প্রাদেশিক কর্মকর্তারা ও স্থানীয় বাসিন্দারা এই শাস্তিতে অংশ নেন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ০৬:৩৬ পিএম

তালেবান শাসিত আফগানিস্তানে ব্যভিচার, চুরি, মাদক ও অন্যান্য অপরাধে শাস্তি হিসেবে বৃহস্পতিবার ২৭ জনকে জনসমক্ষে বেত্রাঘাত করা হয়। তাদের মধ্যে নয়জন নারী।

শুক্রবার (৯ ডিসেম্বর) দেশটির এক আদালত কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

আফগানিস্তানের নতুন কর্তৃপক্ষ ২০২১ সালের আগস্টে দেশটির দায়িত্ব নেওয়ার পর থেকে কঠোর নীতি প্রয়োগ করেছে, যা তাদের ইসলামী আইন বা শরিয়াহ'র প্রতিফলন।

আপিলের পর দেশটির সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দেয়।

আরও পড়ুন- জনসম্মুখে শিরশ্ছেদ কার্যকর করলো তালেবান

এক বিবৃতিতে আদালত বলেছে যে, উত্তরাঞ্চলীয় প্রদেশ পারওয়ানে বেত্রাঘাতের ঘটনা ঘটেছে। যেখানে ১৮ জন পুরুষ ও ৯ জন নারীকে শাস্তি দেওয়া হয়।

আদালতের একজন কর্মকর্তা আব্দুর রহিম রশিদ বলেন, “নারী ও পুরুষ প্রত্যেককে ২৫ থেকে ৩৯ বার বেত্রাঘাত করা হয়। দণ্ডিতদের কয়েকজনকে প্রাদেশিক রাজধানী চারিকারে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।”

রশিদ বলেন, “স্থানীয় ও সরকারি কর্মকর্তাদের সামনেই তাদের বেত্রাঘাত করা হয়।”

প্রাদেশিক কর্মকর্তারা ও স্থানীয় বাসিন্দারা এই শাস্তিতে অংশ নেন। এই সময় কর্মকর্তারা শরিয়া আইনের গুরুত্ব সম্পর্কে কথা বলেন।

   

About

Popular Links

x