Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বের প্রথম কফিমন্ত্রী, যে দায়িত্ব তার

পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপ্পে কফিবিষয়ক মন্ত্রী নিয়োগের ঘোষণা দেন

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০২:৫৬ পিএম

কফি জনপ্রিয় করে তুলতে প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউগিনিতে প্রথম কফিবিষয়ক মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক উপমন্ত্রী জো কুলিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

এই মন্ত্রীর কাজ হবে কফিবিষয়ক নানা কিছু দেখভাল করা। দেশটির সরকারপ্রধানের ভাষ্যে, চলতে-ফিরতে, ঘুমানো, আড্ডা—সবখানে কফি নিয়ে জো কুলিকে ব্যস্ত থাকতে হবে।

চলতি মাসে বিতর্কিত এক নির্বাচনে জয়ী হন পাপুয়া নিউগিনির বর্তমান প্রধানমন্ত্রী জেমস মারাপ্পে। 

গত মঙ্গলবার তিনি নতুন মন্ত্রিসভার ঘোষণা দেন। তার মন্ত্রিসভায় নতুন দুটি পদ রাখা হয়েছে। এর একটি হচ্ছে, কফিমন্ত্রী ও আরেকটি পাম তেলবিষয়ক মন্ত্রী।

প্রধানমন্ত্রী জেমস মারাপ্পে বলেছেন, দেশের অর্থনীতি সমৃদ্ধ ও কৃষিকাজ নির্দিষ্ট করার লক্ষ্য নিয়েই তিনি এ দুটি মন্ত্রণালয়ে নিয়োগ দিয়েছেন। খবর দ্য গার্ডিয়ান।

কফিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক উপমন্ত্রী জো কুলি। পাম তেলবিষয়ক মন্ত্রী হয়েছেন পার্লামেন্ট সদস্য ফ্রান্সিস মানেকে।

বর্তমানে দেশটির কফি শিল্প চ্যালেঞ্জের মুখে। প্রধানমন্ত্রী মারাপ্পের প্রত্যাশা, নতুন কফিমন্ত্রী নিয়োগে এ পরিস্থিতির পরিবর্তন হবে এবং রাজস্ব আয় আরও বাড়বে।

তিনি আরও বলেন, জো কুলি কফির জন্য বিখ্যাত ওয়াঘি ভ্যালি অঞ্চলের লোক। জো কুলির জন্য অন্য কোনো কাজ থাকবে না। সেরা কফি পান করানোই তাঁর কাজ। তাঁকে ঘুমাতে, চলতে-ফিরতে, কথা বলতে শুধু কফির বিষয়টি নিয়ে ভাবতে বলা হয়েছে।

   

About

Popular Links

x