সরকারের কাছে ৩০০ কোটি টাকা সহায়তা চেয়েছে আলেশা মার্ট
গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া এবং কার্যক্রম পুনরায় শুরু করতে এ অর্থ সহায়তা চাওয়া হয়েছে
ট্রিবিউন ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২১, ০৫:০৩ পিএমআপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০৫:০৩ পিএম
সরকারের কাছে কার্যকরী মূলধন সুবিধা হিসেবে ৩০০ কোটি টাকা চেয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট। একইসঙ্গে প্রতিষ্ঠান খোলার জন্য নিরাপত্তাও চেয়েছে তারা। গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া এবং কার্যক্রম পুনরায় শুরু করতে এ অর্থ সহায়তা চাওয়া হয়েছে।
রবিবার (৫ ডিসেম্বর) সহায়তা চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আলাদা দুটি চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে অর্থ সহায়তার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) এ এইচ এম সফিকুজ্জামান।
তিনি বলেন, “আলেশা মার্ট দুটি চিঠি দিয়েছে। একটিতে তারা নিরাপত্তা চেয়েছে। আমরা এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর পুলিশকে চিঠি লিখেছি। অপর চিঠিতে তারা ৩০০ কোটির তহবিল চেয়েছে। সে বিষয়ে সচিব মহোদয়কে জানিয়েছি। কিন্তু আমাদের এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।”
এর আগে, গত ১ ডিসেম্বর নিরাপত্তার কারণ দেখিয়ে আলেশা মার্ট তাদের দাপ্তরিক কার্যক্রম বন্ধ করে দেয়। প্রতিষ্ঠানটির দাবি, তাদের অফিসে কতিপয় লোক এসে কর্মকর্তাদের গায়ে হাত তোলে এবং বলপ্রয়োগের চেষ্টা করে। পরে নিরাপত্তাজনিত কারণে আলেশা মার্ট সব আনুষ্ঠানিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখে।
সাম্প্রতিক সময়ে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে গ্রাহকের টাকা নিয়েও পণ্য না দেওয়ার অভিযোগ ওঠেছিল। এ ছাড়া প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ একাধিক ই-কমার্স প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তারা গ্রেপ্তার হয়েছেন। অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে।