Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মল্লযুদ্ধের জন্য প্রস্তুত মাস্ক-জাকারবার্গ, লাইভ স্ট্রিমিং নিয়ে দ্বিমত

মাস্ক প্রস্তাব দিয়েছেন, এক্সে (সাবেক টুইটার) তাদের লড়াইয়ের লাইভ স্ট্রিমিং করা হবে। তবে জাকারবার্গ আপত্তি জানিয়েছেন। তিনি বলেছেন, আরেকটু নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম দরকার

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৫:৪৮ পিএম

গত জুন মাসে মেটা ও ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে মল্লযুদ্ধের (কেজ ফাইট) আহ্বান জানান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সের (টুইটার) মালিক ইলন মাস্ক।

তার আহ্বানে সাড়া দিয়ে নিজের প্রস্তুতির কথা জানান জাকারবার্গ। আগামী ২৬ আগস্ট সেই যুদ্ধ করতে প্রস্তাব দিয়েছেন তিনি। তবে তারিখ নির্ধারণে এখনো চূড়ান্ত কিছু জানাননি ইলন।

যদিও দুই টেক মোগল জানিয়েছেন, তারা প্রশিক্ষণ নিচ্ছেন। এবং প্রস্তুতি নিচ্ছেন। তারিখ চূড়ান্ত না হলেও ইতোমধ্যে সেই যুদ্ধ কোন মাধ্যমে প্রচার হবে তা নিয়ে দুজনের মতের অমিল দেখা গেছে।

এক্সে দেওয়া এক বার্তায় মাস্ক প্রস্তাব দিয়েছেন, এক্সে (সাবেক টুইটার) তাদের লড়াইয়ের লাইভ স্ট্রিমিং করা হবে। এ থেকে হওয়া আয় প্রবীণদের দাতব্য সংস্থাগুলোকে দেওয়া হবে।

তবে জাকারবার্গ আপত্তি জানিয়েছেন। তিনি থ্রেডে এক বার্তায় বলেছেন, “এটা কি আরও নির্ভরযোগ্য কোন প্ল্যাটফর্মে প্রচার করা উচিত না, যারা সত্যিকারভাবে দাতব্য সংস্থার জন্য অর্থ উত্তোলন করতে পারবে?”

কেজ ফাইট এক ধরনের মিক্সড মার্শাল আর্টের প্রতিযোগিতা। এটি মূলত দুজন খেলোয়াড়ের মধ্যে অনুষ্ঠিত হয়। যারা একটি অ্যালুমিনিয়াম বা ধাতব তারের তৈরি খাঁচার ভেতর নির্দিষ্ট সময় লড়াই করেন।

এই লড়াই মেটার জন্য বেশি লাভজনক বলে মনে করা হচ্ছে। এই মূহুর্তে ইনস্টাগ্রাম ও ফেসবুকের মালিক মেটা। গত জুলাই মাস থেকে তারা থ্রেডস নামে আরেকটি সামাজিকমাধ্যম চালু করেছে; যেখানে কয়েকদিনের মধ্যে ১০ কোটির বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে।

   

About

Popular Links

x