Monday, June 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

সিরাজগঞ্জে থানায় ঢুকে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা

দেশের বিভিন্ন স্থানে তিনি শতাধিক পুলিশ সদস্য আহত

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৭:৫৫ পিএম

সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির প্রথম দিনে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঢুকে ১৩ জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর বাইরে কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার একজন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়।

পুলিশ সূত্র জানায়, রবিবার (৪ জুলাই) বিকালে দুর্বৃত্তরা এনায়েতপুর থানায় হামলা চালায়। এ সময় থানায় ঢুকে তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একই সঙ্গে থানায় দায়িত্বরত ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে। তাৎক্ষনিকভাবে নিহত পুলিশ সদস্যদের নাম জানা যায়নি।

এদিকে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসীরা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী ও খিলগাঁও থানা, টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানা, বগুড়ার সদর, দুপচাঁচিয়া ও শেরপুর থানা এবং নারুলী পুলিশ ফাঁড়ি, জয়পুরহাট সদর থানা, কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা, রংপুরের গঙ্গাচড়া, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ, বদরগঞ্জ ও গংগাচড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ থানা, সিরাজগঞ্জের এনায়েতপুর, উল্লাপাড়া ও শাহজাদপুর থানা, হবিগঞ্জের মাধবপুর ফাঁড়ি, ময়মনসিংহ রেঞ্জ অফিস, নারায়ণগঞ্জ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়, দিনাজপুর সদর থানা আক্রমণ করেছে।

আহত পুলিশ সদস্য তিন শতাধিক বলেও জানায় পুলিশ সদর দপ্তর।

   

About

Popular Links

x