Sunday, June 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাঠে নামছে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

বিশ্বকাপের অভিষিক্ত দলগুলোর মধ্যে সবচেয়ে নিচু পর্যায়ের দল কুরাসাও

আপডেট : ১৪ জুন ২০২৬, ১০:০১ পিএম

২০২৬ ফুটবল বিশ্বকাপে ‘ই’ গ্রুপের ম্যাচে রবিবার (১৪ জুন) রাত ১১টায় টেক্সাসের হিউস্টনে মুখোমুখি হচ্ছে জার্মানি ও টুর্নামেন্টের অন্যতম আন্ডারডগ কুরাসাও। একদিকে পঞ্চম বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে এগিয়ে চলা ইউরোপিয়ান পরাশক্তি, অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে ওঠা ছোট্ট দ্বীপদেশ। 

হুলিয়ান নাগেলসমানের অধীনে দুর্দান্ত ছন্দে রয়েছে জার্মানি। উত্তর আমেরিকায় বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ফিনল্যান্ড ও স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারিয়েছে তারা। ফলে গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তাদের অপরাজিত ধারাও অব্যাহত রয়েছে। 

তবে সাম্প্রতিক বিশ্বকাপ ইতিহাস জার্মানদের জন্য মোটেও স্বস্তির নয়। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নরা শেষ দুই বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। ফলে তাদের প্রথম লক্ষ্য হবে নকআউট পর্ব।  

২০২৬ বিশ্বকাপের অভিষিক্ত দলগুলোর মধ্যে সবচেয়ে নিচু পর্যায়ের (৮২তম) দল কুরাসাও। টুর্নামেন্ট শুরুর আগে দলটি অস্থির সময়ও পার করেছে। 

নতুন কোচ ফ্রেড রুটেন ১১ মে দায়িত্ব ছাড়ার পর বাছাইপর্বে দলকে নেতৃত্ব দেওয়া ডিক অ্যাডভোকাট আবারও কোচের দায়িত্ব নিয়েছেন। ৭৮ বছর বয়সী এই ডাচ কোচ বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হিসেবেও নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন।

   

About

Popular Links

x