Sunday, June 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রথম ম্যাচ ড্র করেও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিলো ব্রাজিল

২০১৪ সালে সর্বশেষে তারা সেমিফাইনাল খেলেছিল, যা ২৪ বছরে তাদের সর্বোচ্চ সাফল্য

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৯:২৯ পিএম

২০০২ ফুটবল বিশ্বকাপের পর দীর্ঘ ২৪ বছর পেরিয়ে গেলেও বিশ্বকাপ জেতা হয়নি ব্রাজিলের। প্রত্যেকবারই তারা দুর্দান্ত দল নিয়ে আসলেও কোয়ার্টার কিংবা সেমিতেই বাদ পড়তে হয়েছে। 

তবে, ১৯৯৪ সালের ফুটবল বিশ্বকাপে ব্রাজিল তাদের মিশন শুরু করেছিল ড্র দিয়ে। সেই সময় চতুর্থবারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল ব্রাজিল। 

২০১৪ সালে সর্বশেষে তারা সেমিফাইনাল খেলেছিল, যা ২৪ বছরে তাদের সর্বোচ্চ সাফল্য। 

২০২৬ বিশ্বকাপের শুরুটাই মনমতো করতে পারলো না ব্রাজিল। মরক্কোর সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে বিশ্বকাপ শুরু করে তারা। সবার মনে তাই প্রশ্ন, বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র করেও কি বিশ্বকাপ জিততে পারবে ব্রাজিল? উত্তরটা শুনে ব্রাজিল সমর্থকরা হতাশই হবে। 

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে প্রত্যাশিত জয় পায়নি ব্রাজিল। পিছিয়ে পড়ার পর ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফিরলেও ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের। তবে এই ড্রয়ের পরও ব্রাজিল সমর্থকদের জন্য আশার বড় কারণ, ১৯৯৪ সালের বিশ্বকাপের ইতিহাস।

   

About

Popular Links

x