Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশে আদানি পাওয়ারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবে না

আদানি গ্রুপ আশা প্রকাশ করেছে বিলম্ব সুদসহ সব বকেয়া দ্রুত পরিশোধ করা হবে

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখবে ভারতের আদানি পাওয়ার। বাংলাদেশের কাছে বিদ্যুৎ সরবরাহ বাবদ প্রায় ১০ হাজার কোটি টাকা পাবে প্রতিষ্ঠানটি। তবে এত টাকা বকেয়া থাকলেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে না আদানি ।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভারতীয় আর্থিক ও ব্যবসা বিষয়ক সংবাদমাধ্যম মানিকন্ট্রোল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আদানি গ্রুপের একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছে, “বকেয়া দ্রুত পরিশোধের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানানো হয়েছে। আমরা বাংলাদেশকে জানিয়েছি বিদ্যুৎকেন্দ্র তৈরিতে অর্থলগ্নিকারীদের চাপে আছে আদানি গ্রুপ। এছাড়া আদানি গ্রুপ আশা প্রকাশ করেছে বিলম্ব সুদসহ সব বকেয়া দ্রুত পরিশোধ করা হবে।”

ঝাড়খণ্ডে নির্মিত আদানির ১ হাজার ৬০০ মেগাওয়াটের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চুক্তি আছে। প্রতিমাসে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপকে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার দিতে হয় বাংলাদেশকে। তবে সময় মতো অর্থ পরিশোধ না করায় এখন বাংলাদেশের কাছে আদানির পাওনা ৮০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। যা বাংলাদেশি অর্থে প্রায় ১০ হাজার কোটি টাকার সমান।

২০১৭ সালে আদানি পাওয়ারের সঙ্গে ২৫ বছরের চুক্তি করে বিপিডিসি। চুক্তি অনুযায়ী গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ নেবে। যা পিক পাওয়ার ডিমান্ডে বাংলাদেশে মোট চাহিদার ১০ শতাংশ।

২ বিলিয়ন ডলার খরচ করে নির্মাণ করা আদানির গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত সব বিদ্যুতই বাংলাদেশে আসে।

এদিকে বাংলাদেশ যদি আদানির বিদ্যুৎ কেনা বন্ধ করে দেয় এমন আশঙ্কা থেকে ভারত সরকার তাদের বিদ্যুৎ নীতিতে পরিবর্তন এনেছে। এতে বলা হয়, যেসব বিদ্যুৎ কেন্দ্র শুধুমাত্র বিদেশে বিদ্যুৎ রপ্তানি করতে নির্মাণ করা হয়েছে তারা চাইলে স্থানীয় বাজারেও বিদ্যুৎ সরবরাহ করতে পারবে।

   

About

Popular Links

x