Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় আজও সারাদিন থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার থেকে বৃষ্টি অনেকটাই কমে গরম আবার বাড়তে পারে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বুধবার দেশজুড়ে বৃষ্টি হয়েছে। ফলে গরম খানিকটা হলেও কমেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বুধবারের মতো আজ বৃহস্পতিবারও সারাদিন থেমে থেমে এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকায় ঝিরিঝিরি বৃষ্টি চলছে। তবে বৃষ্টি ঝরানো লঘুচাপ দুর্বল হয়ে গেছে। ফলে বৃষ্টির পরিমাণ গতকালের তুলনায় কমে আসবে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার থেকে বৃষ্টি অনেকটাই কমে গরম আবার বাড়তে পারে। তবে ১ অক্টোবর থেকে আবার বৃষ্টির সম্ভাবনা আছে।

বৃষ্টির বিষয়ে আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টির সতর্কতা আছে। আজও দিনভর থেমে থেমে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হবে। তবে শুক্রবার থেকে এই বৃষ্টি কমে আসতে পারে।”

আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্য প্রদেশ, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা পর্যন্ত পূর্বাভাসে বা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদফতরের ভারী বর্ষণের সতর্কবাণীতে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (২৮৯ মিলিমিটার) বর্ষণ হতে পারে। পাশাপাশি ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কাও রয়েছে।

   

About

Popular Links

x