Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সন্ধ্যার পর ফের সড়কে তিতুমীরের শিক্ষার্থীরা

সচিবালয়ে অনশনে শিক্ষার্থীদের প্রতিনিধি দল

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৮:০৫ পিএম

ঢাকার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় ৫ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা। তবে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকের পর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ফের নতুন করে কলেজের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা।

সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৪টার দিকে অবরোধ প্রত্যাহার করার পর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা। এতে আশেপাশের রাস্তাগুলোতে দেখা দিয়েছে তী্ব্র যানজট।

এর আগে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকলে আন্দোলনকারী শিক্ষার্থীদের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করা ১২ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ের সামনে অনশনে বসেন।

আন্দোলনকারী প্রতিনিধি দলের সদস্য হাবিব উল্লাহ রনি বলেন, “বিকেল সাড়ে পাঁচটার পর শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম আমাদের ডেকে নেন। তিনি জানান, উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে ফোন দিয়ে বলেছেন যে, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাকি ছয়টা কলেজে ক্ষোভ বিরাজ করছে। তাই এখনই তাদের দাবি মেনে নেওয়া সম্ভব নয়। এসময় অধ্যাপক আমিনুল ইসলাম জানান, আগামীকাল মঙ্গলবার আসিফ মাহমুদ, আমিনুল ইসলাম এবং শিক্ষা সচিব আন্দোলনকারীদের সঙ্গে বসতে চেয়েছেন। কিন্তু আমরা এ কথা মেনে নেয়নি। ফলে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নেমেছেন।”

শিক্ষার্থীদের ৩ দফা দাবিগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক করতে হবে; তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে; এবং তিতুমীরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে।

   

About

Popular Links

x