ভারতীয় মুদ্রা রুপির দরপতন চলছেই। গতকাল বুধবার রুপির মান ডলারের বিপরীতে সর্বনিম্ন পর্যায়ে যাওয়ার রেকর্ড গড়ার পর বৃহস্পতিবার সকালে আরও পতন হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ৮৫.০৬ রুপি।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, বুধবার ১ ডলারের বিপরীতে রুপির মূল্য দাঁড়ায় ৮৪.৯৫। দিনের মাঝামাঝি সময়ে যা ৮৪.৯৬ রুপিতে উঠে। মঙ্গলবার ৮৪.৯০ রুপিতে বন্ধ হয়েছিল বৈদেশিক মুদ্রা লেনদেনের বাজার।
মূলত ৩টি কারণে ভারতের মুদ্রার দরপতন হচ্ছে। প্রথমত, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভারতের প্রবৃদ্ধির হার কমে গেছে। দ্বিতীয়ত, ভারতের শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগ চলে যাচ্ছে, অর্থাৎ ডলার বেরিয়ে যাচ্ছে। সেই সঙ্গে ভারতের বাণিজ্যঘাটতি বৃদ্ধি পাওয়া।
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর শুল্ক বাড়ালে আরও ক্ষতির মুখে পড়তে পারে ভারতের রপ্তানি।



