Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চাঁদপুরে জাহাজ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৭ পিএম

চাঁদপুরের মেঘনায় থেমে থাকা একটি জাহাজ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। এ ছাড়া আরও ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল  ৩টার দিকে মেঘনা নদীর হরিণা এলাকায় জাহাজটিতে মরদেহের খবর পাওয়া যায়।

তবে প্রাথমিকভাবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। জাহাজটিতে ডাকাতরা হামলা চালিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন অনেকে। তবে এ বিষয়ে এখনও পুলিশের আনুষ্ঠিানিক বক্তব্য জানা যায়নি। ঘটনাস্থলে কাজ করছেন কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা।

জানা গেছে, জাহাজটির নাম “এমভি আল-বাখেরা”। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছেন স্থানীয়রা।

   

About

Popular Links

x