Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

অভিনয়শিল্পী সোহানা সাবাকে আটক করেছে ডিবি

‘তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে’

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৭ এএম

অভিনয়শিল্পী সোহানা সাবাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা আমাদের নজরদারিতে ছিলেন। তাকে কিছু সময় আগে আমাদের হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।”

এর আগে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়। রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করে ডিবি।

   

About

Popular Links

x