Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাবা হচ্ছেন অভিনেতা পরমব্রত

পরমব্রত নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে এই সুখবরটি ভাগ করে নিয়েছেন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৫ পিএম

ভালোবাসা দিবস পেরোতেই খুশির খবর ভাগ করে নিলেন জনপ্রিয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। শীঘ্রই মা-বাবা হচ্ছেন পরমব্রত-প্রিয়া দম্পতি। নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নিয়েছেন এই অভিনেতা। এছাড়াও ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে পিয়া জানিয়েছেন, ৫ মাসের অন্তঃসত্ত্বা তিনি। চিকিৎসক জানিয়েছেন, সব ঠিক থাকলে জুন মাসে তারকা দম্পতির সন্তান পৃথিবীর আলো দেখবে।

বেশ কিছু দিন ধরেই পিয়াকে নিয়ে এ রকমই গুঞ্জন শোনা যাচ্ছিল।

প্রিয়া বলেন, “শুক্রবার প্রতিদিনের মতোই নানা কাজে ব্যস্ত ছিলাম আমরা। তার পর চিকিৎসকের কাছে যাই। নিয়মিত পরামর্শ নেওয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। বাড়ি ফিরে ঠিক করি, এবার জানানোর সময় এসেছে।” এরপরই আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর জানান এই তারকা দম্পতি।

সম্প্রতি মুক্তি পেয়েছে পরমব্রত পরিচালিত ও অভিনীত সিনেমা ‘‘এই রাত তোমার আমার’’।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে কাছের কয়েকজন মানুষের উপস্থিতিতে বাড়িতেই বিয়ে সারেন পরমব্রত-প্রিয়া। তবে বিয়ের আগে তাদের প্রেম নিয়ে দুজনেই জানিয়েছেন, তারা শুধুই ভালো বন্ধু। বিয়ের পরও অবশ্য বন্ধুত্ব অটুট, তবে পরিবারে এবার বন্ধুর সংখ্যা বাড়তে চলেছে। পরম-প্রিয়াকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তারকা থেকে শুরু করে তাদের ভক্ত ও অনুসারীরা।

পরমব্রতের ফেসবুক পোস্ট

   

About

Popular Links

x