Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাসপোর্ট থেকে পুলিশ ভেরিফিকেশন বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি

জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পাসপোর্ট দেওয়া হবে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৬ পিএম

পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রদানের সিদ্ধান্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফের সই করা এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পাসপোর্ট-সেবা সহজ করার লক্ষ্যে সরকার বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। সেগুলো হচ্ছে—প্রথমত, নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাই করা জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রদান করতে হবে।

দ্বিতীয়ত, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাই করা জন্মনিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দিতে হবে।

এতে আরও বলা হয়, পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সঙ্গে চাহিদা অনুযায়ী মৌলিক তথ্যের (নিজ নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ, জন্ম স্থান) পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

   

About

Popular Links

x