সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় জড়িত ৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সোমবার সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জড়িত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং ইতোমধ্যে দু’টি মামলা দায়ের করা হয়েছে। আরও তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে অতিরিক্ত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, দায়ীদের বিচারের আওতায় আনতে পুলিশ সোমবার রাতে অভিযানে নেমেছে এবং দোষীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি, আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভ চলাকালীন ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে, যাতে আরও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যায়।
দোষীদের গ্রেপ্তারের আগ পর্যন্ত এই অভিযান চলতে থাকবে বলে জানানো হয়।
বিবৃতিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে সরকার বলছে, “আমরা দেশের প্রতিটি নাগরিককে অনুরোধ করছি, আপনারা তদন্তে সহায়তা করুন, আমাদেরকে তথ্য দিয়ে এগিয়ে আসুন। আমরা যেন নিশ্চিত করতে পারি যে, যারা সমাজে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তারা কোনোভাবে যেন রেহাই না পায়।”



বাটা: আমরা ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নই
‘বিনিয়োগ সম্মেলন শুরুর দিনে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ন্যক্কারজনক দৃষ্টান্ত’