Sunday, June 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

সারাদেশে এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ

সার্ভারে প্রবেশের সময় ওটিপি না আসায় এ সমস্যা দেখা দিয়েছে

আপডেট : ১৩ মে ২০২৫, ০১:১৭ পিএম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম সারাদেশে সাময়িকভাবে বন্ধ রয়েছে। এনআইডি সার্ভারে প্রবেশের সময় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না আসায় এ সমস্যা দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৩ মে) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মহাপরিচালক বলেন, “সার্ভারে লগইন করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওয়ান টাইম পাসওয়ার্ডের প্রয়োজন হয়। কিন্তু এখন সেই ওটিপি আসছে না। ফলে কর্মকর্তা-কর্মচারীরা সার্ভারে ঢুকতে পারছেন না, এনআইডি সেবাও বন্ধ রয়েছে। তবে ছবি তোলা, বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম চলমান আছে।”

তিনি আরও বলেন, “এটি সার্ভারের সমস্যার কারণে নয়। ইসি এনআইডি কার্যক্রম পরিচালনার জন্য যে ওটিপি সেবা ব্যবহার করছে, সেই সেবাদাতা প্রতিষ্ঠানের সিস্টেমে ত্রুটি দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটি সমস্যার সমাধানে কাজ করছে। ওটিপি সংক্রান্ত ত্রুটি দূর হলেই সব কার্যক্রম আবারও চালু হবে।”

ইসির কয়েকজন মাঠ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, ওটিপি না আসায় সকাল থেকে সেবাপ্রার্থীদের সেবা দিতে পারছেন তারা। দুপুরের মধ্যে এ সমস্যা সমাধান হয়ে যাবে বলে তাদের জানানো হয়েছে।

   

About

Popular Links

x