Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫০%, দেশে ফের বাড়ছে করোনাভাইরাসের দাপট?

  • গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার অর্ধেকই পজিটিভ
  • পার্শ্ববর্তী দেশ ভারতেও বেড়েছে সংক্রমণ
আপডেট : ০২ জুন ২০২৫, ০৭:৪৩ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ২৮ জনকে পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে। অর্থাৎ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার অর্ধেকই পজিটিভ। এতে করে, দেশে ফের করোনাভাইরাসের দাপট বাড়ছে কি-না, এমন প্রশ্ন দেখা দিয়েছে।

গত ২৪ ঘণ্টার নতুন শনাক্ত নিয়ে এ পর্যন্ত দেশটিকে করোনাভাইরাসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১,৭২০ জনে।

সোমবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন একজন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৫২ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ২৮ জনের নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.০৫%। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫০%।

এদিকে, পার্শ্ববর্তী দেশ ভারতেও সম্প্রতি বেড়েছে করোনাভাইরাসের দাপট। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বেশ কয়েকটি রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে এবং রবিবার চারজনের মৃত্যু হয়েছে এই রোগে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন ভাইরাসটিতে সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

   

About

Popular Links

x