Friday, July 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট

বৈঠক শুরুর কয়েক মিনিট পরই দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বের হয়ে যান

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০১:০১ পিএম

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বৈঠক থেকে ওয়াকআউট করে দলটি।

রাজধানীর ফরেন সার্ভিস সার্ভিস একাডেমিতে ২০তম দিনের বৈঠক শুরুর কয়েক মিনিট পরই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বের হয়ে যান।

সাংবাদিকদের তিনি জানান, আজ বৈঠকে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল বিধান সম্পর্কিত আলোচনা করায় তারা ওয়াকআউট করেন।

সালাহউদ্দিন জানান, ওয়াকআউট করলেও দিনের অধিবেশনে যেকোনো সময় যোগ দিতে পারেন তারা।

এর আগে, গত ২২ জুলাই বিএনপি জানিয়েছিল, রাষ্ট্রের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নির্বাচন কমিশন বাদে অন্য চারটি প্রতিষ্ঠানের বিষয়ে আলোচনা হলে দলটি অংশগ্রহণ করবে না।

জানা গেছে, সংবিধিবদ্ধ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর বিএনপি আগেই প্রস্তাব দিয়েছে। সোমবার আবার বিষয়টি নতুন করে আলোচনায় আনা হয়েছে।

এরও আগে, ২৩ জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার অভিযোগ এনে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। এসমম দল তিনটি ১০ মিনিটের জন্য প্রতীকী ওয়াকআউট করে।

   

About

Popular Links

x