Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

৮.৮ মাত্রার ভূমিকম্পের পর রাশিয়ায় সুনামির আঘাত, জরুরি অবস্থা জারি

জাপানে সুনামি আঘাত হেনেছে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে সতর্কতা জারি

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১১:৪২ এএম

রাশিয়ার উপকূলে ৮.৮ মাত্রার ভূমিকম্পের পর এবার সুনামি আঘাত হেনেছে। বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সাখালিন অঞ্চলের বন্দর শহর সেভেরো-কুরিলস্কের কিছু অংশ কমপক্ষে তিনটি সুনামির ঢেউয়ে প্লাবিত হয়েছে।

রাশিয়ার সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, উপকূলীয় সেভেরো-কুরিলস্ক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানান, কামচাটকা উপদ্বীপের কাছে ভূমিকম্পের কিছুক্ষণ পর প্রথম সুনামি ঢেউ সেভেরো-কুরিলস্ক উপকূলে পৌঁছায়। প্রায় আড়াই হাজার জনসংখ্যার এই শহরের বাসিন্দাদের উপকূলীয় এলাকা থেকে উঁচু জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তিনি আরও জানান, বাসিন্দারা এখন নিরাপদে উঁচু স্থানে রয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত সুনামির আশঙ্কা পুরোপুরি কেটে যায়, তারা সেখানেই অবস্থান করবেন। জরুরি সেবা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

রাশিয়ায় ভূমিকম্প ও সুনামির পর আঞ্চলিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির সাখালিন অঞ্চলের উত্তর কুরিলস্ক দ্বীপপুঞ্জে এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সেভেরো-কুরিলস্কের আলাইদ মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা প্লাবিত হয়েছে এবং এর সব কর্মীকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

জাপান ও মার্কিন ভূমিকম্পবিদদের মতে, জাপানের স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) সকাল ৮টা ২৫ মিনিটে ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা ছিল ৮.০। পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) তা সংশোধন করে ৮.৮ করে এবং ভূকম্পনটির গভীরতা ছিল ২০.৭ কিলোমিটার।

 

   

About

Popular Links

x