Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রধান উপদেষ্টা: আমরা সবাই ভোট দেবো, কেউ বাদ যাবে না

‘ভোটটা দেবার আগ মুহূর্তে যেন তাদের (জুলাই শহিদ) চেহারা আমাদের চোখে ভেসে ওঠে’

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৯:১৭ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “ফেব্রুয়ারি বেশি দূরে নয়। নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে নিতেই ভোটের দিন এসে পড়বে।”

মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন।

তিনি বলেছেন, “বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি। এবার আমরা সবাই ভোট দেবো। কেউ বাদ যাবে না। সবাই যেন বলতে পারি, ‘নতুন বাংলাদেশ গড়ার পথে দেশকে রওনা করার জন্য আমি আমার ভোটটা দিয়েছিলাম। আমার ভোটেই দেশটা সে পথে রওনা হতে পেরেছিল’।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা আমাদের এই অতি মূল্যবান অধিকার ফিরে পেলাম, ভোটটা দেবার আগ মুহূর্তে যেন তাদের চেহারা আমাদের চোখে ভেসে ওঠে।”

   

About

Popular Links

x