Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ায় সরকারি সফর শেষে দেশে ফিরেন তিনি

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১১:০০ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ায় তিনদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন।

বুধবার (১৩ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গত সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ড. মুহাম্মদ ইউনূস কুয়ালালামপুরে যান।

বন্ধুপ্রতিম দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস। এছাড়া তিনি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন।

   

About

Popular Links

x