Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পুলিশ লাইন্সে সহকর্মীর বঁটির কোপে আনসার সদস্য আহত

বুধবার দুপুরে পুলিশ লাইন্স মেসে এ ঘটনা ঘটে

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১০:১৪ এএম

ফেনী পুলিশ লাইন্সে সহকর্মীর বটির কোপে মো. রহমত আলী (৫৪) নামে বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে পুলিশ লাইন্স মেসে এ ঘটনা ঘটে।

আটক আলী মনোয়ার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া এলাকার বাসিন্দা। আহত রহমত আলী খুলনার ভাটিয়াঘাটা এলাকার বাসিন্দা।

ফেনী মডেল থানা পুলিশ সূত্র জানায়, বিশেষ আনসারের দুই সদস্য ফেনী পুলিশ লাইন্সে দায়িত্বরত ছিলেন। বুধবার দুপুরে পুলিশ লাইন্সে মেসে খাবার খেতে গিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রহমত আলীকে মেসের তরকারি কাটার জন্য রাখা বঁটি দিয়ে কুপিয়ে জখম করেন আলী মনোয়ার। ঘটনাস্থল থেকে রহমত আলীকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত আলী মনোয়ারকে আটক করেছে পুলিশ।

এই ঘটনায় অভিযুক্ত আলী মনোয়ারকে আসামি করে পুলিশ লাইন মেস ম্যানেজার নায়েক সুব্রত দাস বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা করেছেন। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, “আহত আনসার সদস্য বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় হামলাকারী আনসার সদস্যকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

   

About

Popular Links

x