Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সুন্দরবনের তীর থেকে বালু লুট, ট্রলারসহ আটক ১

আটক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৯:৪০ পিএম

সাতক্ষীরা জেলার গাবুরা উপকূলে (সুন্দরবনের তীরে) কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলনকালে মাহফুজুর রহমান নামের এক বালু ব্যবসায়ীকে আটক করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে তাকে আটক করা হয়। পরে তাকে ৫০,০০০ টাকা জরিমানা অনাদায়ে দশদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, আটক বালু ব্যবসায়ী গাবুরা গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান (৪০)। তিনি দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

উপকূলীয় বুড়িগোয়ালিনী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান বলেন, “অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছিলেন মাহফুজুর রহমান নামের ওই ব্যক্তি। ঘটনাস্থলে পৌঁছে বালু উত্তোলন করায় ট্রলার জব্দ ও বালু ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ৫০,০০০ টাকা জরিমানা অনাদায়ে দশদিনের কারাদণ্ড প্রদান করেন।”

তিনি আরও বলেন, “বালু উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য ক্ষতিকর। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

শ্যামনগরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বলেন, “নদী থেকে বালু উত্তোলন করছিলেন ওই ব্যবসায়ী। আমরা তাকে হাতেনাতে ধরেছি। তিনি তার অপরাধ স্বীকার করেছেন। তাকে জরিমানা ও অনাদায়ে দশদিনের কারাদণ্ড দেওয়া হয়। পরে তিনি ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন।”

   

About

Popular Links

x