Monday, June 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

বসুন্ধরা আবাসিক এলাকার নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে ৩ লাশ উদ্ধার

তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৬:৩৫ পিএম

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও গুরুতর অসুস্থ অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বেলা ১টা থেকে দেড়টার মধ্যে এই তিনজনের লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। তিনি বলেন, “জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পাই ‘ই’ ব্লকের ১৪ নম্বর সড়কের ৪ নম্বর প্লটের নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাংকে চারজন প্রবেশ করার পর আর বের হননি। পরে সেখানে গিয়ে দেখা যায়, পানির ট্যাংকের ভেতরে তিনজন মারা গেছেন এবং একজন অসুস্থ অবস্থায় আছেন।”

পুলিশের এই কর্মকর্তা বলেন, “তারা নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। নির্মাণকাজে ব্যবহৃত বাঁশ ও খুঁটি খোলার জন্য তারা সেখানে নেমেছিলেন। মারা যাওয়া শ্রমিকদের নাম–ঠিকানা এখনো পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।”

   

About

Popular Links

x