টানা ৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার (২৩ আগস্ট) বাসায় ফিরেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তবে চিকিৎসকের পরামর্শ মতে, আগামী ৭ দিন বিশ্রামে থাকতে হবে।
ফারুকীর বাসায় ফেরার একটি ভিডিওক্লিপ তার স্ত্রী অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে পোস্ট করেছেন। সবাইকে ধন্যবাদ দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ, মোস্তফা সরওয়ার ফারুকী আজ সুস্থ হয়ে বাসায় ফিরলেন।” ভিডিওতে দেখা যায়, বাবা ফারুকীকে দেখে উচ্ছ্বসিত মেয়ে ইলহাম। দৌড়ে গিয়ে বাবাকে ফুল দিয়ে বরণ করে নেয় ছোট্ট ইলহাম।
এর আগে গত শনিবার কক্সবাজারে অসুস্থ বোধ করলে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয় মোস্তফা সরয়ার ফারুকীকে। এরপর রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।



