Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ এক বিদেশি নাগরিক আটক

তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১২:১৩ পিএম

রাজধানী ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৮ কেজি কোকেনসহ গায়েনার এক যাত্রীকে আটক করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে এই যাত্রীকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ওই যাত্রীর নাম এম এস কারেন পেতুলা স্টাফেল। জব্দ করা কোকেনের দাম প্রায় ১৩০ কোটি টাকা।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়, গতকাল সোমবার রাতে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গোপন খবর আসে। বলা হয়, দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ ঢাকায় আসছে। এতে থাকা এক যাত্রী মাদক চোরাচালানে সম্পৃক্ত থাকতে পারেন। এই তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা শাহজালাল বিমানবন্দরে সতর্ক অবস্থান নেয়। উড়োজাহাজটি রাত আড়াইটার দিকে বিমানবন্দরে অবতরণ করে। শুল্ক গোয়েন্দারা সঙ্গে সঙ্গে যাত্রীর পরিচয় নিশ্চিত হন।

এতে আরও বলা হয়, গোয়েন্দারা যাত্রী পেতুলা স্টাফেলের ব্যাগেজ স্ক্যানিং করেন। ব্যাগেজে ২২টি ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো কোকেন পাওয়া যায়। বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উপস্থিততে এই কোকেন উদ্ধার হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর ইউনিটির পরীক্ষায়ও এগুলো কোকেন বলে প্রমাণিত হয়।

কোকেনসহ পেতুলা স্টাফেলকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

   

About

Popular Links

x