Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা

পারিবারিক কলহের জেরে মা তার শিশুসন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেন

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পিএম

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় নিজের সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন মা নার্গিস(৩৫) ও ছেলে মাহিম (৫)

শুক্রবার (৩ এপ্রিল) ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।  

প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক ঝামেলার জেরে মা তার শিশুসন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। নিহত নারীর সঙ্গে তার স্বামী সিএনজিচালিত অটোরিকশাচালকের দাম্পত্য কলহ ছিল। সেই দ্বন্দ্ব থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহতদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। পুলিশ ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছেন।

সিআইডির ক্রাইমসিন ইউনিট ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলামত সংগ্রহ শেষে মরদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x