রাজধানীর ধানমন্ডিসহ আশপাশের কয়েকটি এলাকায় মঙ্গলবার (২১ জুলাই) টানা আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পুরোনো ও লিকেজযুক্ত গ্যাস লাইন পরিবর্তনের কাজের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সোমবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড় ও ধানমন্ডি এলাকার পুরোনো বিতরণ লাইন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজ চলবে। এ কারণে নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড ও কাঁঠালবাগান এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।
এ ছাড়া, এসব এলাকার আশপাশেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।



