Friday, September 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

খিলগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ এএম

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ ‍সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “মিঠু (২৬) নামের ওই যুবক ট্রেনের ছাদে ছিল। সেখান থেকে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান-স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি  করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান।

তিনি আরও বলেন, “মিঠু দুর্ঘটনাবশত ট্রেনের ছাদ থেকে কীভাবে পড়ে মারা গেছেন, তা তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। তবে আশপাশের লোকজন বলছেন, যুবকটি নেশাগ্রস্ত ছিলেন।”

   

About

Popular Links

x