Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

১১ ঘণ্টা পর ঝালমুড়িওয়ালার ঘরে শিশুর মরদেহ, ক্ষুব্ধ জনতার পিটুনিতে মৃত্যু নারীর

বিক্ষুব্ধ জনতা সন্দেহের বশে সুমাইয়া খাতুনকে গণপিটুনির এক পর্যায়ে তার মৃত্যু হয়

আপডেট : ২০ জুলাই ২০২৬, ১১:০৩ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নিখোঁজের প্রায় ১১ ঘণ্টা পর ফারজানা সুলতানা (৯) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে সুমাইয়া খাতুন (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। ঘটনাটি সোমবার (২০ জুলাই সন্ধ্যায় উপজেলার নলতা ইউনিয়নের কাজলা মাঝেরপাড়া গ্রামে ঘটে।

নিহত ফারজানা কাজলা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে সুমাইয়া খাতুন একই এলাকার বাসিন্দা। তিনি ঝালমুড়ি বিক্রি করতেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ফারজানা প্রতিদিনের মতো স্কুলে যায়। কিন্তু ছুটি শেষে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময়েও তার সন্ধান না মেলায় বিষয়টি কালিগঞ্জ থানায় জানানো হয়।

পরে সন্ধ্যায় পুলিশ আমিরুল ইসলামের বাড়ির একটি ঘর থেকে ফারজানার মরদেহ উদ্ধার করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা সন্দেহের বশে সুমাইয়া খাতুনকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালিগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ ও ঘটনার প্রকৃত রহস্য সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

   

About

Popular Links

x