Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

যশোরে বিদেশি পিস্তলসহ যুবক আটক

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পিএম

যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ আলী হোসেন (৩২) নামে এক যুবক আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে যশোর শহরের সন্ধানী সুপার মার্কেটে একটি মোবাইল মেরামতের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আলী হোসেন ওই দোকানের মালিক। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোটা গ্রামের বাসিন্দা।

ডিবি পুলিশের ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) অলোক কুমারের নেতৃত্বে ডিবির একটি টিম সন্ধানী সুপার মার্কেটে অভিযান পরিচালনা করে। এসময় মার্কেটের তন্বী ইলেকট্রনিকস নামের একটি মোবাইল সার্ভিসিং সেন্টারে তল্লাশি চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, এসময় অবৈধ অস্ত্র রাখার দায়ে দোকান মালিক আলী হোসেনকে তাৎক্ষণিকভাবে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আটক আলী হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

   

About

Popular Links

x