Friday, June 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিরীন শারমিনের চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ

সিএমএম আদালত সাবেক স্পিকারের রিমান্ড ও জামিন নামঞ্জুর করেছেন

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

এর আগে, এ মামলায় তার দুদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোহসীন উদ্দীন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মোকছেদুল হাসান মণ্ডল রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

আদালত উভয়পক্ষের আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ওমর ফারুক আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে আটক করা হয়।

এরপর, লালবাগ থানার বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

   

About

Popular Links

x