Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বগুড়া ৬, শেরপুর ৩ আসনে ভোটগ্রহণ চলছে

বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পিএম

বগুড়া-৬ আসনে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ ।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বগুড়া ৬ থেকে নির্বাচনে দাঁড়িয়ে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসনেও বিজয়ী হন। তবে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার ফুলকপি প্রতীকে লড়ছেন।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এই আসনে নির্বাচন স্থগিত করা হয়। পরে ওই আসন থেকে তার ছোট ভাই মাসুদুর রহমানকে প্রার্থী করে জামায়াত। আসনটি থেকে বিএনপির পক্ষে লড়বেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। এ ছাড়া নির্বাচনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী মিজানুর রহমান কাঁচি প্রতীক নিয়ে লড়ছেন।

 

   

About

Popular Links

x