Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে শিক্ষকের মৃত্যু

রংপুরে পর্যটন মোড় এলাকার সুরমা ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পিএম

রংপুরে পাম্পে তেল নিতে এসে হার্ট অ্যাটাক করে মেহেদী হাসান নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) রাতে নগরীর পর্যটন মোড় এলাকার সুরমা ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

মেহেদী নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার মতিউর রহমানের ছেলে। কর্মজীবনে তিনি বালাকুয়ার চওড়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সুরমা ফিলিং স্টেশনে তেল নিতে লাইনে দাঁড়ান মেহেদী হাসান। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার হার্ট অ্যাটাক হয়। পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজন মারা গেছেন, আমরা এমন তথ্য পেয়েছি। তিনি লাইনে দাঁড়ানো অবস্থায় হার্ট অ্যাটাক করেন।

   

About

Popular Links

x