Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঝুট নিয়ে সংঘর্ষ: যুবদল সভাপতি-সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় করা মামলায় তারা গ্রেপ্তার হন

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তালেক আল মেহেদী।

এর আগে, মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে পটুয়াখালী জেলার মহিপুর কুয়াকাটা এলাকার হোটেল গ্রান্ড সাফা থেকে  তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—সদর উপজেলার  এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) ও লিয়ন মাহমুদ আকাশ (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন কুয়াকাটা এলাকার  হোটেল গ্রান্ড সাফাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, কুয়াকাটার একটি হোটেল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তালেক আল মেহেদী বলেন, তিনজন এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল ফতুল্লা থানার চাঁদনী হাউজিং নামক এলাকায় বেস্ট স্টাইল কম্পোজিট নামক একটি গার্মেন্টসের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রাকিবুল হাসান রাকিব (২৩) ও ইমরান (১৩) নামে দুই জন গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় গুলিবিদ্ধ রাকিবের পিতা খোকা বাদি হয়ে সারজিল আহম্মেদ অভি ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

   

About

Popular Links

x