Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বান্দরবানে হামের উপসর্গ নিয়ে ২ ম্রো শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬

আলীকদম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসক মো. হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পিএম

বান্দরবানের আলীকদম উপজেলায় এবার হাম রোগের উপসর্গ নিয়ে ২ ম্রো শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ৬ শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে আলীকদম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসক মো. হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

মারা যাওয়া শিশুরা হচ্ছে, উপজেলার ৪ নম্বর কুরুক পাতা ইউপির ৭নম্বর ওয়ার্ড রিংলত পাড়ার বাসিন্দা লেং ক্লাং ম্রোর মেয়ে জং রুং ম্রো (৩ মাস) ও একই পাড়ার লুকুন ম্রোর ছেলে খতং ম্রো (৭মাস)।

কুরুক পাতা ইউনিয়নের বাসিন্দা সাক নাও ম্রো জানান, এখন পর্যন্ত হাম রোগে আক্রান্ত হয়ে ২ ম্রো শিশু মারা গেছে। আরও অনেক শিশু কুরুপাতার বিভিন্ন পাড়ায় চিকিৎসার অভাবে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, মোবাইল নেট না থাকা ও দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় তাদের সাথে ঠিক ভাবে যোগাযোগ করা যাচ্ছে না। ৪ জন শিশু রোগী আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। 

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. হাসান বলেন, “বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছে। এসব রোগীর নমুনা ঢাকা পাঠানো হয়েছে।”

   

About

Popular Links

x