Saturday, June 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাতক্ষীরার রাসায়নিক মিশ্রিত ৩,৩৬০ কেজি আম জব্দ

অপরিপক্ক গোবিন্দভোগ আম রাসায়নিক দিয়ে পাকিয়ে ঢাকায় পাঠানো হচ্ছিল

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০২:০৭ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জে রাসায়নিক দিয়ে পাকিয়ে ঢাকায় পাঠানোর প্রাক্কালে ১৬৮ ক্যারেট ভর্তি ৩,৩৬০ কেজি অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ করে নষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।

এছিাড়া, অপরিপক্ক ও রাসায়নিক মিশ্রিত আম পরিবহনের দায়ে পিকআপ চালক মো. শাহিন হোসেনকে ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় পিকআপ ভর্তি এসব আম জব্দ করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান জানান, ঢাকার উদ্দেশে রওনা হওয়া একটি পিকআপ থেকে ৩,৩৬০ কেজি অপরিপক্ক ও রাসায়নিক মিশ্রিত আম জব্দ করে শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন বেড়িবাঁধ সড়কে ট্রাকের চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়েছে।

 

 

   

About

Popular Links

x