Monday, June 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

সীমান্তের ১১ জেলায় আনসার-ভিডিপি মোতায়েন

সোমবার (৮ জুন) এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

আপডেট : ০৮ জুন ২০২৬, ০১:১৪ পিএম

সীমান্তবর্তী ১১ জেলায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার (৮ জুন) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে ২০২৫ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত এলাকায় আনসার ও ভিডিপি সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে। এর ফলে 
সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকর হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার প্রেক্ষাপটে আনসার-ভিডিপি সদস্যরা বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছেন।

সীমান্তবর্তী ১১টি জেলাগুলো হলো-চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর ও খাগড়াছড়ি।

   

About

Popular Links

x