Friday, October 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে পুলিশের ২ সদস্য আটক

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন 

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৬ এএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সীমান্ত এলাকায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবল। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে মাদক উদ্ধারের অভিযানে যাচ্ছিল পুলিশের একটি দল। এ সময় পুলিশ দেখে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাকে ধাওয়া করেন কনস্টেবল রোহিত দেওয়ান। একপর্যায়ে সীমান্ত এলাকায় থাকা ভারতীয় নাগরিকরা ওই কনস্টেবলকে আটক করেন।

পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এএসআই ইমরান হোসেন কনস্টেবল রোহিতকে ছাড়িয়ে আনতে গেলে তাকেও আটক করা হয়। পরে বিএসএফ সদস্যদের ডেকে এনে দুই পুলিশ সদস্যকে তাদের হাতে তুলে দেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, খবর পেয়ে জেলা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা ঘটনাস্থলে যান। আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

   

About

Popular Links

x