Saturday, June 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

নেত্রকোণায় জামায়াত এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

ফিলিং স্টেশনে হামলার অভিযোগ, পুলিশি হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পর উদ্ধার এমপি



আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৪ এএম

নেত্রকোণার পূর্বধলায় এক উত্তেজনাকর ঘটনায় সংসদ সদস্য মাছুম মোস্তফাকে অবরুদ্ধ করে রাখা তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া এলাকার একটি ফিলিং স্টেশনে ঘটনা ঘটে। পরে পুলিশ এসে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়।

সংসদ সদস্যের দাবি, স্থানীয় বিএনপির নেতা-কর্মীরাই হামলার সঙ্গে জড়িত। তবে বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পর্যন্ত স্বাভাবিকভাবে তেল বিক্রি চললেও সন্ধ্যার পর ফিলিং স্টেশনটি বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ছয়টার দিকে সংসদ সদস্য একটি ব্যক্তিগত গাড়িতে সেখানে যান এবং পাম্পের মালিকের সঙ্গে কথা বলেন। পরে তিনি পাশের একটি কক্ষে নামাজ আদায় করতে যান।

সময় হঠাৎ করে ১৫টির মতো মোটরসাইকেলে করে ২০ থেকে ২৫ জন যুবক সেখানে এসে তেল নেওয়ার চেষ্টা করেন। নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা সংসদ সদস্যের গাড়িতে ভাঙচুর চালায়। নামাজ শেষে বাইরে বের হলে বিক্ষুব্ধ লোকজন তাকে ধাওয়া করে এবং অবরুদ্ধ করে রাখে।

সংসদ সদস্য মাছুম মোস্তফা জানান, তিনি তেল নিতে গিয়েছিলেন। সময় বিএনপি তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাঁর ওপর হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে। তার সঙ্গে থাকা কর্মী-সমর্থকদেরও মারধর করা হয় বলে তিনি অভিযোগ করেন।

ঘটনাস্থলে তখন কয়েকজন পুলিশ সদস্য থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা হিমশিম খাচ্ছিলেন। পরে পূর্বধলা থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংসদ সদস্যকে উদ্ধার করে। এরপর উপজেলা প্রশাসনের একটি গাড়িতে করে তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

নেত্রকোণা জেলার পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংসদ সদস্যকে উদ্ধার করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

তবে বিএনপির স্থানীয় নেতা আবু তাহের তালুকদার জানান, তিনি ঘটনাটি শুনেছেন, কিন্তু কারা জড়িত তা জানেন না। তার দাবি, বিএনপির কোনো নেতা-কর্মী ঘটনার সঙ্গে যুক্ত নন।

এদিকে, ঘটনার নিন্দা জানিয়ে জেলা জামায়াতের নেতারা বলেছেন, এটি পরিকল্পিত হামলা। তারা দাবি করেন, সংসদ সদস্য একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে নামাজ পড়তে গেলে তার গাড়িতে হামলা চালানো হয় এবং তাকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি সতর্ক করে বলেছেন, ধরনের ঘটনা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

   

About

Popular Links

x