Tuesday, August 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পর্যটকের মৃত্যুর পর কক্সবাজারে প্যারাসেইলিং বন্ধে আইনি নোটিশ

নোটিশে ১৫ কর্মদিবসের মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৯:৫২ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে ঝুঁকিপূর্ণ প্যারাসেইলিং কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৪ আগষ্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী নিশাত ফারজানা নোটিশ পাঠান। নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, গত আগস্ট কক্সবাজারের হিমছড়ি এলাকার দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়। এই ঘটনা পর্যটকদের নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের হুমকির ইঙ্গিত বহন করে বলে নোটিশে মন্তব্য করা হয়। ধরনের দুর্ঘটনার দায় প্রশাসন এড়াতে পারে না বলেও উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও দাবি জানানো হয়, ভবিষ্যতে প্যারাসেইলিংসহ সব ধরনের অ্যাডভেঞ্চার পর্যটন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক মানের নিরাপত্তা নির্দেশিকা প্রণয়ন করতে হবে এবং একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামো তৈরি করে তা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।

   

About

Popular Links

x