Tuesday, August 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

৫ আগস্ট চারটি পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশের সুযোগ

বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে- নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৫:৫১ পিএম

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ৫ আগস্ট সারাদিন বান্দরবানের চারটি পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশাধীকার উন্মুক্ত করেছে জেলা প্রশাসন। 

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত পর্যটন কেন্দ্রসমূহে (নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক) আগামী ৫ আগস্ট বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকবে। 

জেলা প্রশাসনের এমন উদ্যোগে ভ্রমণপিপাসুদের জনপ্রতি ২০০ টাকা সাশ্রয় হওয়ার পাশাপাশি অতিরিক্ত ব্যয়ের চাপ কমবে। 

এর ফলে সহজে এসব দর্শনীয় স্থান পরিদর্শন করতে পারবেন এবং জেলার পর্যটন খাতকে আরও প্রাণবন্ত করে পর্যটকদের আগ্রহ বৃদ্ধি পাবে বলে ধারণা করছেন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয়রা। 
 

   

About

Popular Links

x