Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলে হিট স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু

তীব্র গরমের কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১১:০৫ এএম

টাঙ্গাইল সদর উপজেলার কান্দাপাড়া এলাকায় তীব্র গরমে হিট স্ট্রোক করে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।    

পুলিশ জানিয়েছে, গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ চলছে। শুক্রবার প্রচণ্ড গরমে কান্দাপাড়া এলাকায় এক ব্যক্তি রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে তার মাথায় পানি ঢালে। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে ৯৯৯ ফোন দেয় স্থানীয়রা। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ভীক্টর ব্যানার্জি বলেছেন, "হিট স্ট্রোকের কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৫৬ থেকে ৫৭ হবে।"

নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে বলে তিনি জানিয়েছেন। 

   

About

Popular Links

x