Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

মৌলভীবাজারে ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড

একইসঙ্গে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পিএম

চা শিল্পাঞ্চল মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। একইসঙ্গে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক মো. আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন। 

তিনি  জানান, ২৭ এপ্রিল সকাল ৬টা থেকে ২৮ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত ৩০ ঘণ্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাতের  রেকর্ড হয়েছে। আর ২৪ ঘণ্টায় রেকর্ড করা হয় ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত।

তিনি আরও জানান, এর আগে গত ২৬ এপ্রিল সকাল ৬টা থেকে ২৭ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত ৫০ মিলিমিটার এবং তার আগে ২৫ এপ্রিল ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড  হয়। ফলে গত চার দিনে মোট বৃষ্টিপাত হয়েছে  ২৬৯ মিলিমিটার।

এছাড়া, ২৭ এপ্রিল রাত সোয়া ৯টার দিকে ঝড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় প্রায় ৫৬ কিলোমিটার (৩০ নটিক্যাল মাইল) রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে সিলেট বিভাগসহ বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস।

   

About

Popular Links

x