Sunday, September 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

বজ্রাঘাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বেঁচে গেল শিশুটি

বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার সময় আকস্মিক বজ্রপাতে এই ঘটনা ঘটে  

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০১:২৮ পিএম

রাজবাড়ীতে দোকানে যাওয়ার পথে বজ্রাঘাতে সুমন মন্ডল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সুমন মন্ডল মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। এর আগে, তিনি একটি এনজিওতে কর্মরত ছিলেন। কিন্তু বর্তমানে চাকরি ছেড়ে দিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন। 

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল পৌনে ৭টার দিকে মেয়েকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার সময় আকস্মিক বজ্রপাত হলে শিশুটি তার কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে সুমনের মৃত্যু হলেও তার কোলে থাকা শিশুটির নাক-কান দিয়ে সামান্য রক্তপাত ছাড়া বড় কোনো ক্ষতি হয়নি। বর্তমানে সে আশঙ্কামুক্ত। মিজানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

   

About

Popular Links

x