Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার

প্রধানমন্ত্রী জানান, হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের শনাক্ত করে এ সহায়তা দেওয়া হবে    
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৩:২১ পিএম

প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) সকালে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

সংসদ সদস্য কলিম উদ্দিন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, "টানা ভারী বৃষ্টিতে সুনামগঞ্জসহ হাওরাঞ্চল প্লাবিত হয়েছে। কৃষকরা মাঠে নেমে কষ্ট করে ধান কাটছেন।" তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

উত্তরে কলিম উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "গত তিনদিন আগে আবহাওয়া রিপোর্টের ওপর ভিত্তি করে আমি সুনামগঞ্জসহ হাওড় অঞ্চলের তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে আমি নির্দেশনা দিয়েছি, আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে বৃষ্টিপাত হলে তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।"

সংসদে যোগ দেওয়ার আগে সকালে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে এ সংকট মোকাবিলার করণীয় নিয়েও আলোচনা করেছেন বলে জানান তিনি। 

এই এলাকাগুলোতে যে সকল কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের শনাক্ত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি। 

   

About

Popular Links

x