Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজশাহীতে পুলিশের সামনে টেন্ডার বাক্স নিয়ে গেল যুবদল নেতারা

প্রায় ১০ মিনিট পর ভবনের চারতলা থেকে টেন্ডার বাক্সটি উদ্ধার করা হয়

আপডেট : ০৬ মে ২০২৬, ০১:২২ এএম

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) কার্যালয়ে নিলামকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতেই টেন্ডার বাক্স তুলে নিয়ে যান একদল যুবদল নেতা-কর্মী। যদিও প্রায় ১০ মিনিট পর ভবনের চারতলা থেকে বাক্সটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার ( মে) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিলামকে কেন্দ্র করে সকাল থেকেই বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সময় একদল নেতা-কর্মী হঠাৎ করে আরডিএ ভবনে ঢুকে পুলিশের সামনেই টেন্ডার বাক্সটি নিয়ে যায়। ঘটনাকালে উপস্থিত পুলিশ সদস্যরা কার্যত কোনো বাধা দেননি বলে অভিযোগ উঠেছে।

আরডিএ সূত্র জানায়, অপ্রয়োজনীয় মালামাল বিক্রির জন্য ২০ এপ্রিল চারটি গ্রুপে দরপত্র আহ্বান করা হয়। মঙ্গলবার (৫ মে) দুপুর ১টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। প্রায় ৪০০টির বেশি শিডিউল বিক্রি হয়েছিল, যার আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা।

ঘটনার কিছু সময় পর পুলিশ অভিযান চালিয়ে ভবনের চারতলা থেকে টেন্ডার বাক্সটি উদ্ধার করে এবং পুনরায় কার্যালয়ে নিয়ে আসে। পরে নিরাপত্তা জোরদার করে নির্ধারিত সময়েই বেলা আড়াইটায় বাক্স খোলা হয়। তবে যাচাই-বাছাইয়ের সময় বেশ কিছু দরপত্রে কাটাকাটির চিহ্ন পাওয়া যায়, যা পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

সিসিটিভি ফুটেজে যুবদলের কয়েকজন নেতার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এর মধ্যে রয়েছেন নগরীর ১৮ নম্বর ওয়ার্ড দক্ষিণের আহ্বায়ক ধলু, ১৬ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামসহ আরও কয়েকজন। ঘটনায় সংগঠনের পক্ষ থেকে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

একজন দরপত্রদাতা অভিযোগ করেন, বাক্স ছিনতাইয়ের পর কিছু দরপত্রে পরিবর্তন এনে পুনরায় জমা দেওয়া হয়েছে, যাতে নির্দিষ্ট পক্ষ সুবিধা পায়।

আরডিএর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান বলেন, “বাক্সটি পুলিশের পাহারায় ছিল, তবে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি জোর করে তা নিয়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই ভবনের ভেতরে রেখে পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে যান।“

এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে শাহমখদুম থানার ওসি কবির হোসেন জানান, প্রাথমিকভাবে এটি ভুল বোঝাবুঝি থেকে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।

   

About

Popular Links

x