Friday, June 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবারের পশুর হাটে থাকবে সেনাবাহিনী, বিজিবিও

বুধবার সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী

আপডেট : ০৬ মে ২০২৬, ১২:৫৭ পিএম

এবারের পশুর হাটে পুলিশের পাশাপাশি বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনীও মাঠে থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে এসব কথা বলেন  তিনি।

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ঢাকায় নির্ধারিত স্থান ছাড়া কোথাও পশুর হাট বসানো যাবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। 

প্রতিমন্ত্রী জানিয়েছেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি সভা অনুষ্ঠিত হয়েছে, সেখানে ঈদুল আজহাকে সামনে রেখে যানজট নিরসন, পশুর হাট ব্যবস্থাপনা, মহাসড়ক, রেল ও নৌপথের সার্বিক ব্যবস্থাপনা, চামড়া ব্যবস্থাপনা ও মূল্য নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই নির্দেশনায় বলা হয়েছে, মহাসড়ক ও রেললাইনের পাশে কোনো পশুর হাট বসানো যাবে না। এছাড়া ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল হাট ব্যবস্থাপনায় সহযোগিতা করবে বলেও জানান তিনি।

 

   

About

Popular Links

x