Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাঁচাতে গিয়ে আহত মা

বাড়িতে কাজ করার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে আসায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে   

আপডেট : ০৬ মে ২০২৬, ০৭:৪২ পিএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মা গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৬ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর লক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত মো. ফয়সাল (১৭) উপজেলার চর লক্ষ্মী গ্রামের বাসিন্দা মো. ইয়াসিন ব্যাপারীর ছেলে। তিনি স্থানীয় চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানতার কারণে বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন ফয়সাল। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন। এসময় ফয়সালকে বাঁচাতে তার মা দৌড়ে গিয়ে তাকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, “ঘটনাটি শুনেছি, বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”   

   

About

Popular Links

x